ঢাকা, , ,
ঢাকা, , ,

মুস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচ কবে কখন জানা গেল

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)  আগামী ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (সিএসকে)। চেন্নাইয়ের হয়ে এবার খেলার কথা রয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।

গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তাই নিলামে নতুন করে নাম দিয়েছিলেন ফিজ। গেল ডিসেম্বরের মিনি নিলাম থেকে ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।

অবশ্য পুরো মৌসুমের জন্য তাকে পাচ্ছে না চেন্নাই। কারণ আগামী ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। সেখানে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁ-হাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি।

মুস্তাফিজ এর আগে আরও তিনটি দলের হয়ে আইপিএল খেলেছেন। তার অভিষেক হয়েছিল ২০১৬ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির হয়ে। আইপিএলে মোট ৪৮টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। যেখানে তিনি ওভার প্রতি রান খরচ করেছেন আটের একটু কম করে। তার বোলিং গড় প্রায় ৩০ এবং স্ট্রাইকরেট প্রায় ২৩।

ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করা হয়েছে। যেখানে ২১টি ম্যাচ মাঠে গড়াবে। প্রতিটি দল অন্তত চারটি করে ম্যাচ পাচ্ছে।

চেন্নাইয়ের আংশিক ম্যাচসূচি

চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com