ঢাকা, , ,
ঢাকা, , ,

বয়স ২৪ না হলে গৃহকর্মী নিতে পারবেন না সৌদির অবিবাহিতরা

সৌদির আরবের যেসব অবিবাহিতরা গৃহকর্মী নিয়োগ দিতে চান— তাদের বয়স অবশ্যই ২৪ বছর হতে হবে। না হলে তারা তাদের বাড়িতে গৃহকর্মী নিতে পারবেন না।

দেশটির সরকারি ঘোষণায় এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

গাড়ি চালক, গৃহপরিচারিকা, গৃহ রক্ষণাবেক্ষণকারী, পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনি, দারোয়ান, কৃষক, ব্যক্তিগত নার্স, গৃহশিক্ষক এবং আয়াকে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে বিবেচনা করা হয়।

সৌদির গৃহকর্মী নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে গৃহকর্মীর জন্য আবেদন করতে হবে। এরপর আগ্রহী নিয়োগকর্তার ভিসা ইস্যু করার সক্ষমতা আছে কি না সেটি যাচাই করা হবে।

আগ্রহী নিয়োগকর্তাকে নিজের পেশা ও জাতীয়তা উল্লেখ করে শ্রম মন্ত্রণালয়ের মুসানেদ প্লাটফর্মে জমা দিতে হবে এবং গৃহকর্মী নিয়োগের কারণ উল্লেখ করতে হবে।

আবেদনের পর আগ্রহী নিয়োগকর্তার সক্ষমতা যাচাই-বাছাই করা হবে। এরপর তাকে গৃহকর্মী বেঁছে নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং নিয়োগের ফি প্রদান করতে হবে।

গৃহকর্মী নিয়োগের যে বিষয়টির প্রচলন সৌদিতে রয়েছে সেটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করতে চায় দেশটির শ্রম মন্ত্রণালয়।

যারা গৃহকর্মী নিয়োগ করতে চান তাদের কি কি দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেটি জানাতে এবং গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সৌদির শ্রম মন্ত্রণালয় মুসানেদ নামের ওয়েবসাইটটি চালু করে।

গৃহকর্মীর সর্বনিম্ন বয়স

শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মুসানেদের মাধ্যমে চুক্তি করতে হবে।

গত বছরের অক্টোবরে শ্রম মন্ত্রণালয় জানায়, গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তির বয়স অবশ্যই ২১ বছর হতে হবে। মূলত চুক্তির অধিকার রক্ষায় এই বাধ্যবাধকতা রাখা হয়েছে।

নতুন নিয়মে আরও বলা আছে, একজন গৃহকর্মী দিনে ১০ ঘণ্টা কাজ করবেন এবং বেতনসহ তাকে সপ্তাহে ২৪ ঘণ্টার বিশ্রাম দিতে হবে।

এছাড়া নিয়োগকারী তার গৃহকর্মীর পাসপোর্ট, ব্যক্তিগত কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র নিজেদের জিম্মায় নিতে পারবেন না। এটি কঠোরভাবে নিষিদ্ধ।

সূত্র: গালফ নিউজ

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com