হাটহাজারী, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ব্যবহার ও ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
২৭ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
ডায়াগনস্টিক কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনা এবং এস ডেন্টাল কেয়ার বিজয় কুমার দে ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম ব্যবহার করার কারণে এসব জরিমানা করা হয়।
পৌর সদরের ফেয়ার বেল ডায়াগনস্টিক কমপ্লেক্স মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে ৫০ হাজার টাকা এবং এস ডেন্টাল কেয়ারের বিজয় কুমার দে’কে ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম ব্যবহার করার কারণে ১ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা সহ মডেল থানার পুলিশ সদস্যরা।