ঢাকা, , ,
ঢাকা, , ,

বর্ণাঢ্য ফ্যাশন শোতে এপেক্স ঈদ কালেকশনের প্রদর্শনী

ঢাকায় অনুষ্ঠিত হলো এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো। বিশেষ এই ফ্যাশন শোতে হাউস অব এপেক্সের বিভিন্ন সাব-ব্র্যান্ড মুচি, নিনো রসি, ভেঞ্চুরিনি, ম্যাভেরিক ঈদের জন্য তৈরি করা তাদের আড়াই হাজারের বেশি ডিজাইনের বিশাল সংগ্রহ থেকে জুতা প্রদর্শন করেছে। একই সঙ্গে উন্মোচিত হয় নারীদের পছন্দের সমসাময়িক পোশাক লাইন, জাটারিয়ার ঈদ কালেকশনও। 

যেকোনো উপলক্ষ্য বা অনুষ্ঠানের জন্য উপযোগী এপেক্সের এবারের ঈদ কালেকশন। এই ফ্যাশন শোর মাধ্যমে তাও তুলে ধরা হয়।

২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ফ্যাশন শোর অন্যতম আকর্ষণ ছিল, প্রতিটি ব্র্যান্ডের পোশাকের সঙ্গেই মডেলরা এপেক্সের জুতো পরে র‍্যাম্পে হাঁটেন। এসব জুতা ভেন্যুর বাইরে বিশেষভাবে প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জন্য।

আসিফ তাজউদ্দীন মার্চেন্ট এবং মুকেশ কুমার দুবে’র মতো স্বনামধন্য ভারতীয় ডিজাইনাররাও তাদের পোশাক প্রদর্শন করেন এ অনুষ্ঠানে। তাদের প্রদর্শিত বিশেষ পোশাকের সঙ্গেও ছিল এপেক্সের এবারের ঈদ কালেকশন!

ঈদকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও এপেক্স নিয়ে এসেছে ফরমাল, ক্যাসুয়াল, হিল, ব্যাগ, বেল্টসহ নানাবিধ লাইফস্টাইল কালেকশন। ভোক্তাদের চাহিদা মাথায় রেখে পরিবারের সকলের ঈদ শপিংয়ের জন্য এবারের কালেকশন নিয়ে প্রস্তুত প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com