ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ি সেনা জোন কর্তৃক শিশুর চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
অসহায় শিশুর সু-চিকিৎসার জন্য ১ লক্ষ টাকা আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি সেনা জোন।

 

 

২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সকালে মানবিক সেবার অংশ হিসেবে খাগড়াছড়ি সদরস্থ শালবন এলাকায় অসহায় শারমিন আক্তারের মেয়ে সুররাত ওয়াজিহা -র সু চিকিৎসার জন্য ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ শরীফ আহমেদ, পিএসসি অনুদানের চেক হস্তান্তর করেন।

 

জানা যায় ,সুররাত ওয়াজিহা-র হার্টের ২ টি ছিদ্র থাকায় তার চিকিৎসা ব্যয় সহযোগীতায় সেনা জোনের কাছে আবেদন করেন। তারই পরিপেক্ষিতে ডাউন সিনড্রম চিকিৎসার জন্য বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি সেনা জোন আর্থিক অনুদান বাবদ এক লক্ষ টাকা প্রদান করেন ।

 

এ সময় খাগড়াছড়ি জোনের এ্যাডজুয়েট ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল উপস্থিত ছিলেন।

আর্থিক অনুদান বিতরণকালে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ শরীফ আহমেদ বলেন, শান্তি, সম্প্রতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরুপ খাগড়াছড়ি জোন কর্তৃক এই ধরনের কার্যক্রম ধর্ম, বর্ণ নির্বিশেষে অব্যাহত ছিলো এবং ভবিষ্যতেও অব্যহত থাকবে। সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com