ঢাকা, , ,
ঢাকা, , ,

চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল ১০ মার্চ থেকে ৪ দিনের জন্য বন্ধ

কাপ্তাই , রাঙ্গামাটি প্রতিনিধি :
চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল আগামী ১০ মার্চ ভোর ৬টা থেকে ১৩ মার্চ ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

 

২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রাঙামাটি নির্বাহী প্রকৌশলী (চ,দা) সবুজ চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে ।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয় ,আগামী ১০ মার্চ ভোর ৬টা থেকে ১৩ মার্চ ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী নদীতে ড্রেজিং কাজের জন্য ফেরি ঘাট বন্ধ রাখা হবে। ফেরি বন্ধ থাকা এই চার দিন কাপ্তাই, রাজস্থলী, বান্দরবান, চন্দ্রঘোনা, বাঙ্গাল হালিয়া, রাঙ্গামাটি ও রাঙ্গুনিয়ার সড়ক হয়ে ফেরি পথে আসা সকল সকল প্রকার যানবাহন বিকল্প পথে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com