ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে পাহাড় ও কৃষি জমির মাটি কাটায় তিনজনের কারাদন্ড

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সহ তিন জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

২৯ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার (বুধবার দিবাগত রাত ২টায়) মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আবদুল্লাহ আল মামুনকে (৩০) ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এস্কেভেটর চালক মোসলেম উদ্দিন (২৫) ও সোহরাব হোসেনকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

 

জানা গেছে, গত দুই বছর ধরে স্থানীয় ইউপি সদস্য মামুন মাটি কাটার সাথে যুক্ত। বিভিন্ন সময় এস্কেভেটর ভাড়া করে মধ্যম তালবাড়ীয়া রেললাইন এলাকায় পাহাড়ের পাদদেশের মাটি ও কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করতেন।

 

 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে মধ্যম তালবাড়িয়া এলাকার রেললাইনের নিকটে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইট ভাটায় পরিবহনের সময় তিন জনকে আটক করা হয়েছে। আটক কৃতরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় সরবরাহ করে আসছে এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মো: মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেন কে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com