ঢাকা, , ,
ঢাকা, , ,

স্বপ্ন প্রতিবন্ধী সংগঠনের নব-নির্বাচিত সভাপতি ত্রিনা চাকমা, সম্পাদক প্রদীপ চৌধুরী

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সদরের বেতছড়িতে অবস্থিত ‘স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন’ এবং সংলগ্ন ট্রেনিং সেন্টার পরিচালনা পরিষদের ২০২৪-২০২৬ ইংরেজি মেয়াদের নতুন কমিটি গঠিত হয়েছে।

 

২ মার্চ ২০২৪ শনিবার বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে বর্তমান সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠক ও সমাজকর্মী ত্রিনা চাকমাকে সভাপতি এবং প্রদীপ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

সভায় অন্যান্যদের মধ্যে কমলছড়ি ইউপ চেয়ারম্যান সুনীল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিশিষ্ঠ লেখক অংসুই মারমা, সমাজকর্মী প্রবৃত্তি কুমার চাকমা, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার, ইউপি সদস্য বিমল তালুকদার, সমাজকর্মী অরিন্দম চাকমা, সংগঠনের প্রতিষ্ঠাতা কিশোর চাকমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

নতুন কমিটির সভাপতি ত্রিনা চাকমা কর্মজীবনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন। সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী পেশায় সংবাদকর্মী।

 

 

এছাড়া বিশিষ্ট শিক্ষাবিদ বোধিসত্ত্ব দেওয়ান, ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা, লেখক অংসুই মারমা ও হেডম্যান সাথাউ মারমাকে উপদেষ্টা মনোনীত করা হয়।

 

১৭ সদস্য বিশিষ্ঠ নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রবৃত্তি কুমার চাকমা ও অরিন্দম চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী শাপলা দেবী ত্রিপুরা, কোষাধ্যক্ষ বিমল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রূপায়ন তালুকদার, তথ্য ও প্রচার সম্পাদক কিশোর কুমার চাকমা, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে কল্যাণী চাকমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ম্যান্ডেলা চাকমা, দপ্তর সম্পাদক পরিচিতা খীসা, ত্রাণ বিষয়ক সম্পাদক নোবেল চাকমাকে নির্বাচিত করা হয়।

 

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে বিশিষ্ঠ লেখক ও গবেষক মো: জান-ই আলম, ব্যবসায়ী ও সমাজকর্মী আবুল কালাম আজাদ, সুবর্ণ নাগরিক মো: আবুল কালাম আজাদ, মো: তোফাজ্জ্বল হোসেন ও সুবর্ণ নাগরিক দীপন ত্রিপুরাকে মনোনয়ন প্রদান করা হয়।

 

উল্লেখ্য যে, ২০১৮ সালে বেতছড়ি এলাকায় দুর্ঘটনায় আহত শিক্ষিত তরুণ কিশোর চাকমা’র উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জেলার সমাজ অনুরাগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গভীর সংযুক্ততা রয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com