ঢাকা, , ,
ঢাকা, , ,

বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও বিশেষ সহায়তা প্রদান

মানিকছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ আর্টিলারি বিগ্রেড, গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকার স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সিন্দুকছড়ি জোন।

 

 

এরই ধারাবাহিকতায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চিকিৎসা সেবা পৌছানোর লক্ষে বাটনাতলী উচ্চ বিদ্যালয় মাঠে মেডিক্যাল ক্যম্পেইন স্থাপন করা হয়।

 

মেডিক্যাল ক্যম্পেইনে আগত সুবিধা বঞ্চিত পরিবারের ১৯০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ সিন্দুকছড়ি।

 

জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আতিকুর রহমান বিএসএস-১০২৪৫৯ এর কাছে শারীরিক অবস্থার কথা ব্যক্ত করে, পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করে ঔষধ নিয়ে যায় সুবিধা ভোগীরা।

 

পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে এলাকার মানুষ।

উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এধরনের জনসেবা মুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় বাটনাতলী সেনা ক্যম্প কমান্ডার ক্যাপ্টেন শীফাত উল্ল্যাহ (শীফাত) উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com