ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্কুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
“নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মাস ব্যাপী জেলা পুলিশের আয়োজনে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

০ ৮ মার্চ ২০২৪ শুক্রবার খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে স্কুটি রাইডিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।

 

এ প্রশিক্ষণে ১২ জন নারী প্রশিক্ষক ৬০ জন নারী প্রশিক্ষণার্থীদের কারিগরি ভাবে প্রশিক্ষণ প্রদান করবেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, অর্থনৈতিক বিনিয়োগ শুধুমাত্র বিনিয়োগ নয়, প্রশিক্ষণ ও বিনিয়োগ এর একটি বড় অংশ। তাই , প্রশিক্ষণের কোন বিকল্প নাই। প্রতিভা বিকাশে নারীদের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে হবে। তথ্য প্রযুক্তির এ যুগে স্কুটি রাইডিং প্রশিক্ষণ নেয়া নারীদের জন্য অপরিহার্য। স্বল্প সময়ে নিজেদের কাজ কর্ম দ্রুত সমাধান করতে স্কুটি রাইডিং একটি মাধ্যম। জেলা পুলিশ নারী পুলিশ সদস্যদের নিয়ে যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তা প্রশংসনীয়। এই প্রশিক্ষণ নারী পুলিশ সদস্যদের জন্য মাসব্যাপী চলবে।

 

 

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের জন্য স্কুটি প্রশিক্ষণের উদ্যোগে প্রশিক্ষণার্থীরা পুলিশ সুপার মুক্তা ধর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রশিক্ষণার্থীরা বলেনে, স্কুটি প্রশিক্ষণ কর্মক্ষেত্রে যাতায়াতের বাড়তি সুবিধা এনে দিবে । ভিড় ঠেলে বাসে ওঠা নারীদের জন্য প্রায় অসম্ভব। আর গণপরিবহন নিরাপদও নয়। সবচেয়ে বড় কথা, আমি স্বাধীন নারী, আমার চলার পথও আমিই নিয়ন্ত্রণ করতে চাই। স্কুটি চালানো তুলনামূলক নিরাপদ।

 

 

প্রশিক্ষকরা বলেন, যাতায়াতের সুবিধার্থে স্কুটি চালানো নারীদের জন্য সহজ উপায়। প্রশিক্ষকরা বলেন, তারা চান নারীরা স্বাধীনভাবে ও নিরাপদে চলাফেরা করবে। সেই প্রত্যাশা বাস্তবায়নের অংশ হিসেবে তারা স্কুটি চালানো শেখানোর কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের মতে, স্কুটি নারীদের চলাফেরা তুলনা মূলক স্বাধীন ও নিরাপদ করবে।

 

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com