ঢাকা, , ,
ঢাকা, , ,

পশ্চিম তীরে ইসরায়েলের আবাসন বাড়ছে রেকর্ড হারে : জাতিসংঘ

ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলে ইসরায়েলের আবাসন নির্মাণের হার রেকর্ড হারে বাড়ছে। এই বৃদ্ধির হার এতটাই যে ইতোমধ্যে হুমকির মুখে পড়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কিত একটি প্রতিবেদন জমা দিয়েছে কমিশনের প্রধান কার্যালয় জেনেভা দপ্তরে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় নতুন ২৪ হাজার ৩০০টি হাউজিং ইউনিট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের অনুমতি দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা।

‘(ইসরায়েলের) মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের মধ্যে শেষ করতে হবে এবং গাজায় চলমান যুদ্ধের মধ্যেই পশ্চিম তীরে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ, শুক্রবার জমা দেওয়া ১৬ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। প্রসঙ্গত, ২০১৭ সালের পর এই প্রথম পশ্চিম তীরে এত বেশি সংখ্যক অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে ইসরায়েলের সরকার।

প্রতিবেদন জমা পড়ার পর এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভোলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, ‘এই নতুন আবাসন প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দখলকৃত এলাকাগুলো থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে ইসরালের জনসংখ্যার বিস্তার ঘটানো। নিশ্চিতভাবেই এটি একটি যুদ্ধাপরাধ।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com