ঢাকা, , ,
ঢাকা, , ,

সুদান ম্যাচে প্রাপ্তি দেখছেন হ্যাভিয়ের

বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ দল সৌদি আরব রয়েছে। তায়েফ শহরে রয়েছে আফ্রিকার দেশ সুদানও। দুই দল গতকাল (রোববার) একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ক্লোজডোরে অনুষ্ঠিত এই ম্যাচে সুদানের সঙ্গে বেশ ভালোভাবেই টেক্কা দিয়েছে বাংলাদেশ। 

আনুষ্ঠানিক প্রীতি ম্যাচ না হওয়ায় দুই ফেডারেশন আনুষ্ঠানিক কোনো ফলাফল দেয়নি। বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, ম্যাচটি গোলশূন্য ড্র। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা সুদানের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘ফলাফল কোনো বিষয় না এই ধরনের ম্যাচে। আমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখাই ছিল মুল বিষয়। খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট আমরা সঠিক পথেই রয়েছি৷’

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করাচ্ছেন৷ গতকালের ম্যাচে ২৫ জন খেলোয়াড়কে দেখেছেন তিনি। এই প্রসঙ্গে বলেন, ‘ ২৪-২৫ জন খেলোয়াড় খেলার সুযোগ পেয়েছে। সবাই ভালো পারফরম্যান্সই করছে৷’

আজ সোমবার বাংলাদেশ দলের অনুশীলন নেই। বৃহস্পতিবার সুদানের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের জন্য বাংলাদেশ দলকে প্রস্তুত করবেন আগামী দুই দিন।

বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ে সুদানের অবস্থান ১২৮তম। আর বাংলাদেশ আছে ১৮৩তম স্থানে। দুই দলের অবস্থানে বেশ পার্থক্য স্পষ্ট। সত্তরের দশকে মহাদেশীয় প্রতিযোগিতা আফ্রিকান কাপ অব নেশন্সে চ্যাম্পিয়নও হয়েছিল সুদান। যদিও দেশটির ফুটবলে সেই সুদিন আর নেই।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com