ঢাকা, , ,
ঢাকা, , ,

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মানিকছড়িতে মত বিনিময় সভা

মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছে উপজেলা প্রশাসন।

 

১৪ মার্চ ২০২৪ ,বৃহস্পতিবার সকালে মানিকছড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুল মতিন, আবুল কালাম আজাদ, মানিকছড়ি বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আবদুল কাদের ও তিনটহরী বাজার কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামসহ যোগ্যাছোলা, গাড়ীটানা, ডাইনছড়ি, বাটনাতলী ও গচ্ছাবিল বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

 

 

এ সময় বক্তারা বলেন, ‘পবিত্র রমজানের চাহিদাকে পূঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট দেখিয়ে মূল্যবৃদ্ধি করে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই সকলকে সচেতন থাকতে হবে’। তবে উপজেলার কোন হাট-বাজারে এমন ঘটনা পরিলক্ষিত কিংবা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। মতবিনিময় সভায় মানিকছড়ি বাজার সহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com