ঢাকা, , ,
ঢাকা, , ,
স্বামী পলাতক

উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

উখিয়া , কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় ‘পারিবারিক কলহের জেরে’ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ; এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে।

 

 

১৪ মার্চ ২০২৪ ,বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন। নিহত রিমা আক্তার (২৫) একই এলাকার মোহাম্মদ বাহাদুরের স্ত্রী।

 

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাড়ীর শোয়ার কক্ষে ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছে।

 

 

প্রতিবেশীদের বরাতে রত্নাপালং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য অলি আহমদ বলেন, রিমা আক্তার ও তার স্বামী মোহাম্মদ বাহাদুরের মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শ ঝগড়া বিবাদ লেগে থাকতো। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালেও তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে।

এর জের ধরে সকালে কোন এক সময় রিমা আক্তার ঘরের শোয়ার কক্ষে ফ্যানের সাথে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যার করেছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য।

 

প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেলেও প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলেন ওসি শামীম হোসেন।নিহতের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com