ঢাকা, , ,
ঢাকা, , ,

রমজানের প্রথম জুমায় কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম

পবিত্র রমজান মাসের প্রথম শুক্রবার আজ। তাই জুমার নামাজে অংশগ্রহণ করতে দলে দলে বায়তুল মোকাররমে আসছেন মুসল্লিরা।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম গিয়ে দেখা যায়,  ভর্তি হয়ে গেছে মসজিদ প্রাঙ্গণ, আরও অনেকেই আসছেন। মনোযোগ সহকারে খুতবা শোনার পাশাপাশি চলছে নামাজের প্রস্তুতি।

মুসল্লি আবদুল করিম বলেন, রোজার প্রথম জুমা আজ, তাই তাড়াতাড়ি চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেন।

আরেক মুসল্লি মেহেদী হাসান বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ শেষ করে চলে এসেছি।

মগবাজার থেকে এসেছেন ইরফান আহমেদ। তিনি বলেন, সাধারণত জুমার নামাজ এলাকার মসজিদেই পড়ি। তবে রমজানের প্রথম জুমাটা বায়তুল মোকাররমে পড়তে চেয়েছিলাম, তাই চলে এলাম।

এদিকে নিরাপত্তা জোরদারে ও  অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com