ঢাকা, , ,
ঢাকা, , ,

দৌড়ে গিয়ে কাবায় চুমু দিলো শিশু

পুরো বিশ্বজুড়েই ইবাদত-বন্দেগি ও নানান আয়োজনে পালিত হচ্ছে পবিত্র রমজান। অনেকেই পবিত্র এ মাসটি কাটাতে ছুটে গেছেন সৌদি আরবের মক্কা ও মদিনায়।

সম্প্রতি মক্কায় ওমরাহ করতে যাওয়া এক ছোট্ট মেয়ে শিশু সবার মন কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কয়েকবারের চেষ্টায় আল্লাহর ঘর পবিত্র কাবাতে চুমো দিয়েছে সে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘুরপাক খাচ্ছে। এতে দেখা যাচ্ছে, শিশুটি কাবা ঘরে চুমো দিতে বারবার চেষ্টা করছে।

যদিও ছোট্ট বোরকা পরা শিশুটি কাবার দিকে যাওয়ার পর তাকে সরিয়ে দিচ্ছিল নিরাপত্তারক্ষীরা এবং তাকে তার বাবার দিকে পাঠিয়ে দিচ্ছিল। যিনি পাশেই বসে ছিলেন।

ছোট্ট এ শিশুটির এমন দৌড়াদৌড়ি অনেকের মনে ধরেছে। বেশিরভাগ মানুষই তার জন্য শুভ কামনা জানিয়েছেন।

পবিত্র রমজান মাস আসলে সৌদির স্থানীয় নাগরিক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ মক্কা ও মদিনায় ভিড় করেন। তবে রমজানে সব মুসল্লি যেন ওমরাহ পালনের সুযোগ পান সেটি নিশ্চিতে এবার রমজানে এক ব্যক্তিকে শুধুমাত্র একবারই ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদির সরকার।

সূত্র: জিও নিউজ

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com