ঢাকা, , ,
ঢাকা, , ,

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কাজী কেরামত আলী।

কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, মুহম্মদ শফিকুর রহমান, আলী আজম, ফয়জুর রহমান, আবদুচ ছালাম এবং ফরিদা ইয়াসমিন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয় এবং মন্ত্রণালয়ের সব দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকসহ, পিআইডির প্রধান তথ্য অফিসার, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালসহ মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য অধিদপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com