ঢাকা, , ,
ঢাকা, , ,

দারিদ্র জনগোষ্টীর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করলো বাংলাদেশ সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
পবিত্র রমজান উপলক্ষে পানছড়ি সেনা সাব জোনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

 

২৫ মার্চ ২০২৪ সোমবার দুপুরে সাব জোন অধিনায়ক মেজর মোঃ শরীফ আহমেদ, পিএসসি উপস্থিত থেকে দারিদ্র জনগোষ্টীর ১০০ জনের হাতে সেমাই, নুডলস, চাল, মুড়ি, ছোলা, চিনি, ও ডাল উপহার সাগ্রী তুলে দেন।

 

এ সময় তিনি বলেন, রোজা ও ঈদের আনন্দ ভাগাভাগী করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের আনন্দ বহু গুণ বাড়িয়ে দিতে পানছড়ি সাব জোন এর পক্ষ হতে আজকে একশ জনকে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। যা ঈদের আনন্দকে বহুগুণে বৃদ্ধি করে সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার সুযোগ করে দিয়েছে। তিনি সকল পরিবারকে অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান। এ সময় সাব জোন কমান্ডার ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।

 

এদিকে-রোজার প্রথম দিন থেকে সাব জোনে প্রতিদিন অসহায় মানুষজন কে ইফতার করানো হচ্ছে বলে জানা যায় যা পুরো রোজায় অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com