ঢাকা, , ,
ঢাকা, , ,

চকরিয়ায় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

চকরিয়া , কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় নিজের জমির খেত দেখতে গিয়ে এক কৃষকের মৃ্ত্যু হয়েছে।

২৫ মার্চ ২০২৪, সোমবার ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেধাকচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম জয়নাল আবেদীন (৪২)। তিনি উত্তর মেধাকচ্ছপিয়া গ্রামের মৃত মো. ইলিয়াছের ছেলে।

 

পরিবার ও স্থানীয় লোকজন সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার ভোরে সেহেরী খেয়ে নিজের জমিতে করা ধান খেত দেখতে যান জয়নাল। খেতে পানি সেচের মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

 

 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, ‘খেত দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষক জয়নালের মৃ্ত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com