ঢাকা, , ,
ঢাকা, , ,

সাজেক পর্যটনে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্র চালক নিহত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় কংলাক পাহাড়ে উঠার সময় পণ্যবাহী মহেন্দ্র গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনা স্থলে একজন নিহত হন।

 

 

২৯ মার্চ ২০২৪ শুক্রবার পৌনে ১ টার দিকে সাজেকের কংলাক পাহাড়ে যাওয়ার সময় প্রান কোম্পানির পন্যপাহী গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িতে থাকা প্রান কোম্পানির ২জন প্রাতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা হয়নি মাহিন্দ্র চালক। অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে গিয়ে গিয়ে গাছার সাথে আটকে যায় গাড়িটি। এদিকে চালকের মাথা ফেটে ঘটনা স্থলেই নিহত হন ।

 

নিহত চালক দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে মোঃ চাঁন মিয়া (৩৫)।

 

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান খান জানান, সাজেকে দূর্ঘটনায় একজন মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com