ঢাকা, , ,
ঢাকা, , ,

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে ৩ দিনব্যাপী  স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন 

কাপ্তাই , রাঙামাটি  প্রতিনিধি: 
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা এর আয়োজনে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক ৩ দিনব্যাপী  স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।  এতে ৪০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবক  প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। 

 

 

৩০ মার্চ ২০২৪ , শনিবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন  করেন।

 

 

কাপ্তাই  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর সিনিয়র স্টেশন অফিসার  মোঃ শাহাদৎ  হোসেন এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন , ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক দিনমনি শর্মা, বিএফএম, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা) সাখাওয়াত কবির,  রাঙামাটি  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com