ঢাকা, , ,
ঢাকা, , ,

দূ্র্গম ভাঙা মুড়ায় আগুনে পুড়লো ৪ টি বসত বাড়ি 

কাপ্তাই, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর অতি দূর্গম ৩ নং ওয়ার্ডের ভাঙা মুড়া এলাকায় আগুনে ৪ টি বসতবাড়ি পুড়ে গেছে।

 

৩০ মার্চ ২০২৪ , শনিবার দুপুর ১ টা ৩৯ মিনিট এর দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে জানান ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

 

শনিবার রাত ৮ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে হেডম্যান থোয়াই অং মারমা বলেন, রান্নার চুলা হতে আগুন লেগে ঐ এলাকার আলিয়ামত তঞ্চঙ্গ্যা, প্রেম কুমার তঞ্চঙ্গ্যা, পাকি জয় তঞ্চঙ্গ্যা এবং কাঞ্চন  বাবু তঞ্চঙ্গ্যার থাকার মাচাং ঘর পুড়ে ছাই হয়ে যায়।  এসময় ঘরে থাকা সোলারের ব্যাটারি, আদা হলুদ ধানের বীজ সহ নিত্য প্রয়োজনীয়  ব্যবহৃত সব কিছু আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লাখ টাকার মতো হতে পারে বলে হেডম্যান জানান।

 

 

এদিকে একাধিকবার কল করার পরও মোবাইল নেটওয়ার্ক দূর্বল থাকায় ঐ এলাকার ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যা এবং সংরক্ষিত মহিলা সদস্য  ভানুমতি চাকমার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com