ঢাকা, , ,
ঢাকা, , ,

হতাশ-দুশ্চিন্তাগ্রস্ত জাপানের বেশিরভাগ মানুষ

জাপান সরকারের চালানো এক জরিপে ওঠে এসেছে দেশটির ৬৩ শতাংশ মানুষ আর্থিক অনিশ্চয়তায় ভোগেন এবং তারা ভবিষ্যৎ নিয়ে হতাশ।

রোববার (৩১ মার্চ) মন্ত্রীসভার বরাতে এই তথ্য জানিয়েছে টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কায়োদো নিউজ।

জিনিসপত্রের দাম বাড়ার কারণে ২০২২ সালে দেশটিতে যে সংখ্যক মানুষ আর্থিক অনিশ্চয়তার কথা বলেছিলেন সেটি ২০২৩ সালে এসে ০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জরিপটি চালানো হয়েছে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে। জরিপে ১৮ বছর বা তারও বেশি বয়সীদের ৩ হাজার ব্যক্তির মধ্যে ৫৭ শতাংশ অংশ নিয়েছেন।

জরিপে অংশ নেওয়াদের মধ্যে ২৮ দশমিক ৬ শতাংশ শিশু লালনপালন নিয়ে নেতিবাচক কথা বলেছেন। ২৮ দশমিক ২ শতাংশ বলেছেন তরুণদের স্বাধীন থাকা খুবই কঠিন।

২৬ দশমিক ২ শতাংশ বলেছেন তারা মনে করেন নারীরা সমাজে কোনো সক্রিয় ভূমিকা রাখতে পারছেন না। অপরদিকে ২৫ দশমি ৮ শতাংশ জানিয়েছেন তারা তাদের কর্ম পরিবেশ নিয়ে খুশি নন।

২০২৩ সালে জাপানের মূল ভোক্তা মূল্য ৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। যা গত ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে দেশটিতে যে মূল্যস্ফীতি হয়েছে সেই তুলনায় সাধারণ মানুষের বেতন বৃদ্ধি পায়নি।

গত নভেম্বরে জাপানে বেসরকারি জরিপ চালানো হয়। ওই জরিপে অংশ নেওয়া ৪৬ শতাংশ ব্যক্তি, যাদের একই বাড়ি থেকে আয়ের একাধিক লোক রয়েছেন, জানিয়েছেন তারা আর্থিকভাবে অস্বচ্ছল।

তবে দেশটির সাধারণ মানুষ স্বাস্থ্য ও অন্যান্য সেবাখাত নিয়ে খুশি।

সূত্র: আনাদোলো নিউজ

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com