ঢাকা, , ,
ঢাকা, , ,

নিপুণের বিপরীতে লড়ার ঘোষণা দিলেন সেই শ্রাবণ

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শিল্পী সমিতির সদস্য পদ থেকে বাদ দেওয়া হয়েছিল অভিনেতা শ্রাবণ শাহকে। গেল সপ্তাহে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। এরপরই তার সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়। 

এদিকে ভোটাধিকার ফিরে পেয়েই বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নায়িকা নিপুণের বিপরীতে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এই অভিনেতা। রোববার (৩১ মার্চ) মনোনয়ন ফরম কিনে এই ঘোষণা দেন শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণ শাহ বলেন, ‘আমি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করতে চেয়েছিলাম। কিন্তু আমার সাথে যখন নোংরামী হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার। লড়ার মতো লড়তে চাই৷ সবাই পাশে থাকবেন।’

এর আগে শ্রাবণ শাহ বলেছিলেন, ‘আমি নিপুণ আপুকে জিজ্ঞেস করলাম আমার সদস্যপদ কেন বাতিল করা হলো, উনি তখন একটা স্ট্যাটাসের স্ক্রিনশট দেখান। এই স্ক্রিনশট ছিল, আমার ফেসবুকের একটি স্ট্যাটাস।’

ফেসবুকে কী লেখেছিলেন শ্রাবণ? তা জানিয়ে তিনি বলেছিলেন, ‘‘মূলত রত্না আপা (চিত্রনায়িকা রত্না) আর আমি মিলে মজা করে আলাপ করছিলাম। রত্না আপা ফেসবুকে লেখেন, ‘দুইজন এত ঝামেলায় না জড়িয়ে, একজন সভাপতি আরেকজন সাধারণ সম্পাদক হয়ে যাক। দ্বন্দ্বের অবসান হোক।’ আমি রত্না আপার কথার সূত্রেই লিখেছিলাম, ‘সভাপতি পদে কাউকে না পাওয়া গেলে শেষে জায়েদ খানকে সভাপতি করে প্যানেল ঘোষণা দিয়ে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার প্রস্তুতি চলছে না তো?’ এটাই আমি স্ট্যাটাস আকারে দিয়েছিলাম। নিপুণ আপু এটা দেখিয়ে আমাকে বললেন, ‘এই স্ট্যাটাসের কারণে তোমার সদস্য পদ বাতিল করা হয়েছে।’’

পরীমণির সঙ্গে ‘আপন মানুষ’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন শ্রাবণ। সর্বশেষ কাজী হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক ‘জয় বাংলা’ সিনেমায় দেখা গেছে তাকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com