ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলো ৩ বিজিবি

পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পানছড়ির লোগাং জোন ( ৩ বিজিবি)- র উদ্যোগে স্থানীয় দুঃস্থ ও দরিদ্র জনসাধারণের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

১ এপ্রিল ২০২৪ , সোমবার বিকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে লোগাং জোন ( ৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি উপস্থিত থেকে শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন।

 

বিতরণকালে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি বলেন, ত্যাগের মাস মাহে রমজানের শিক্ষাকে ধারণ করে সমাজের সকল স্থরের মানুষের সাথে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশের জন্যই বিজিবি’র পক্ষ থেকে এই মহতি উদ্যোগ।

 

এ সময় লোগাং জোন ৩ বিজিবি-র কর্মকর্তা ,জন প্রতিনিধি সহ স্থানীয় ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com