স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
সরকার বিরোধী আন্দোলনে নির্যাতিত অসহায় দুঃস্থ কর্মীদের মাঝে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষে পানছড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেছে উপজেলা যুবদল।
১ এপ্রিল ২০২৪, সোমবার বিকালে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফসারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানী-র সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান ওয়াসিম উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপির সামর্থ্যবান ব্যক্তিদেরকে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, গত করানোর সময় সরকার হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। কিন্তু যারা গরীব অসহায় দিন আনে দিন খায় তারা কোনো প্রণোদনা পায়নি। আওয়ামী লীগের নেতারা লুটেপুটে খেয়েছে।
এখনো ভোটার বিহীন ,ভোট বিহীন .রাতের আঁধারের ভোটের আওয়ামী লীগ সরকার লুটেপুটে খাচ্ছে, এজন্য আপনাদের খাবার নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পাহাড়ের জনমানুষের নেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা শেষে উপজেলা যুবদলের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়। এ সময় জেলা ও উপজেলার যুবদলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।