ঢাকা, , ,
ঢাকা, , ,

দীঘিনালায় ঈদ উদযাপনে সেনাবাহিনীর ত্রান সামগ্রী বিতরন

দীঘিনালা ,খাগড়াছড়ি প্রতিনিধি :
পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে দীঘিনালা উপজেলার দুইশ গরীব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ত্রান সামগ্রী বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।

 

 

২ মার্চ ২০২৪, মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের তত্বাবধানে দীঘিনালা সেনা জোনের আয়োজনে ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপকার ভোগীদের হাতে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ (পিএসসি) ত্রান সামগ্রী তুলে দেন ।

 

এ সময় ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, ক্যাপ্টেন রাকিবুল হাসান রনি ও কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন।

 

ত্রান সামগ্রীর মধ্যে চাউল, ডাল, চিনি, তেল চা পাতা, লবণ ও আটা বিতরণ করা হয়। উপকার ভোগীরা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ত্রান সামগ্রী পেয়ে খুশি হোন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com