ঢাকা, , ,
ঢাকা, , ,

তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধিদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

 রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি :
পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

 

৪ এপ্রিল ২০২৪ , বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় রামগড় থানা প্রাঙ্গনে জেলা পুলিশের আয়োজনে সমাজের ৩০জন সুবিধাবঞ্চিত হতদরিদ্র ও তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়ছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন-শৃঙ্খলায় দায়িত্ব পালনের পাশাপাশি পবিত্র ইদুল ফিতর উপলক্ষে অসহায়- হতদরিদ্র ও তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র হাতে তুলেদিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, ওসি দেব প্রিয় দাস, রামগড় স্থলবন্দর থানার ওসি তদন্ত মনির হোসেন সহ প্রমূখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com