কাপ্তাই , রাঙামাটি প্রতিনিধি :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় কাপ্তাই উপজেলায় ১০০ জন মসজিদের অসচ্ছল ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক এবং দুস্থঃদের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
৮ এপ্রিল ২০২৪, সোমবার দুপুরে কাপ্তাই উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন উপস্থিত থেকে এই চাল তুলে দেন।
এ সময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের , খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পলাশ ঘোষ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।