ঢাকা, , ,
ঢাকা, , ,

গুইমারাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির গুইমারাতে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর।

 

১১ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার ঈদের দিন বিকালে উপজেলার বটতলী এলাকায় একটি মোটর সাইকেল ও শান্তি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (১৭) গুরুতর আহত হয়। সে গুইমারা বাজারের মুরগী ব্যাবসায়ী হারুনর রশীদের ছেলে।স্থানীয় লোকজন ও পুলিশ আহতকে বর্ডার গার্ড হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

 

অপর দিকে উপজেলার বড়পিলাক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান পায়েল ( ২০) যুবকের মৃত্যু হয়েছে। সে বড়পিলা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে। জানা যায়, সকালে মোটর সাইকেল চালাতে গিয়ে পরে গেলে অপর দিক থেকে আসা অপর মোটরসাইকেল তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

 

গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com