ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে আব্দুর রহমান (১৭) ও মোস্তাকিম (১৪) নামে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

 

 

১২ এপ্রিল ২০২৪ , শুক্রবার বিকাল উপজেলার নাজিরহাট পৌরসভাধীন চট্টগ্রাম – খাগড়াছড়ি মহা সড়কের কুম্ভারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুর রহমানের নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাজ্জাক বাড়ির জনৈক তৌহিদুল আলমের পুত্র। সে স্থানীয় বাবুনগর কওমী মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে অধ্যয়ররত। অপর নিহত মোস্তাকিমের বাড়ি কুম্ভারপাড়া এলাকায়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে সম্প্রতি কোরআন হিফজ সমাপ্ত করেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে তিন খালাত ভাই ইমাম নগর থেকে মোটর সাইকেলে করে নাজিরহাটের দিকে যাচ্ছিল। বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের মোটর সাইকেলটি এবিসি রাস্তার মাথায় মহাসড়কে উঠলে পিছন দিক থেকে এসা যাত্রীবাহী একটি বাস তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী আব্দু রহমান নিহত হয়। গুরুতর আহত অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয় হলেও পথিমধ্যে মোস্তাকিমের মুত্যু হয়।

 

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালাতক রয়েছে। বর্তমানে বাস ও মোটর সাইকেলটি আটক রয়েছে। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com