ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে পহেলা বৈশাখ বর্ষবরণ পালন

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে নানা আয়োজনে ১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ পালন করা হয়েছে।

 

রবিবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা ভাতের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন । র‌্যালী শেষে উপজেলা শিল্পকলা’র শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

এদিকে ১লা বৈশাখ উপলক্ষে মিরসরাইয়ের মহামায়া ইকোপার্ক, খইয়াছড়া ঝর্ণা, মুহুরী সেচ প্রকল্প সহ বিভিন্ন পর্যটন স্পটে হাজারো পর্যটকের পদচারণায় মুখোরিত ছিলো।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com