ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে ক্ষুদে ডাক্তার ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি :
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

১৭ এপ্রিল ২০২৪ ,বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এবিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

 

আগামী ২১ থেকে ২৭ শে এপ্রিল ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ২৮ এপ্রিল থেকে ৪ মে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের লক্ষে ব্যাপক প্রচার-প্রচারণ ও জনসচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।

 

 

এ সময় উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, হাসপাতালের মেডিসিন ও গাইনী কনসাল্টেন্ট ডা: মাসুমা তাবাচ্চুম , মেডিসিন কনসাল্টেন্ট ডা: মিসবাহুস সালেহ, মেডিকেল অফিসার ডা: রোকসানা ইয়াছমিন, চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সহ সাংবাদিক, হাসপাতালের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com