ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে মর্ম সিং ত্রিপুরা বলী খেলায় চ্যাম্পিয়ন উপাসিং,রানার আপ টনিৎপল

 খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
“বৈ-সা-বি’র অনাবিল আনন্দে প্রস্ফুতিত হোক সকলের জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পশ্চিম গোলাবাড়ী বৈসু উদযাপন কমিটি’র উদ্যোগে বৈসু-সাংগ্রাই-বিঝু ও বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদ্যাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা, মর্ম সিং ত্রিপুরা বলী খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার ( ২০এপ্রিল ) বিকাল সাড়ে ৫টায় ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পশ্চিম গোলাবাড়ী’র কার্বারী জ্ঞানেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন জব্বার বলী’র সাবেক চ্যাম্পিয়ন মর্ম সিংহ ত্রিপুরা।

এদিন মর্ম সিং ত্রিপুরা বলী খেলায় অংশ নেন খাগড়াছড়ি জেলা’র ১২জন বলী। এ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পানখাইয়া পাড়া উপাসিং মারমা বলী এবং রানার আপ হওয়ার অর্জন করেন খাগড়াপুর থেকে টনিৎ পল ত্রিপুরা বলী।বলী খেলার পরপরেই আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

 

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এ্যাডভোকেট আশুতোষ চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম,খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা,গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা,গোলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া,পশ্চিম গোলাবাড়ী বৈসাবি উদযাপন কমিটি’র আহ্বায়ক খগেন্দ্র ত্রিপুরা প্রমূখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com