ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে হারানো ফোন দ্রুত সময়ে উদ্ধার করে দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
শিউলি চাকমার হারানো মোবাইল ফোন দ্রুত সময়ে উদ্ধার করে দিলেন খাগড়াছড়ির জেলা পুলিশ ।

 

বর্তমান সময়ের মোবাইল হারানো একটি নিত্য নৈমিতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।খাগড়াছড়ি জেলা সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং জনগণকে প্রযুক্তিগত সহায়তা প্রদানের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সর্বদা তৎপর। খাগড়াছড়ি জেলা পুলিশ সবসময়ই পুলিশ সুপারের নেতৃত্বে হারানো মোবাইল গুলো উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে সর্বদা বদ্ধ পরিকর।

 

জানা যায়,গত ১১এপ্রিল শিউলি চাকমা (২৯) এর কাছ থেকে হারিয়ে যাওয়া স্মার্টফোনটি খাগড়াছড়ি জেলার সাইবার ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন সেলের মাধ্যমে খাগড়াছড়ি দুর্গম এরিয়া থেকে উদ্ধার করে ২১এপ্রিল বিকাল ৫টায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর স্মার্ট ফোনটি প্রকৃত মালিক শিউলি চাকমার কাছে হস্তান্তর করেন।

 

হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, আমরা জনগণের সেবায় সর্বদা নিবেদিত প্রাণ। আমি চাই খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষ তাদের প্রয়োজনে পুলিশের কাছে আসুক। পুলিশ এবং জনগণের মাঝখানে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। আমরা এখন জনগণকে প্রযুক্তি ভিত্তিক সেবা দিয়ে থাকি। পুলিশ বর্তমান সময়ে জনগণের কাছে আস্থার একটি প্রতীক হয়ে থাকুক।

 

 

শিউলি চাকমা তার সদ্য হারিয়ে যাওয়া স্মার্টফোনটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমার ফোনটি যখন হারিয়ে যায়, তখন আমি ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে যে পুলিশ আমার হারিয়ে যাওয়া ফোনটি আমার কাছে পৌঁছে দিবে তা ছিল কল্পনাতীত। আমি খাগড়াছড়ি জেলা পুলিশের কাছে চির কৃতজ্ঞ থাকবো। পুলিশ সুপার স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে কাজ করার জন্য।

 

হারানোর ফোন ফিরে পেয়ে শিউলি চাকমা’র স্বামী বলেন, আমরা সত্যিই আনন্দিত পুলিশ এত দ্রুত সময়ের মধ্যে আমাদের হারানো ফোনটি ফিরিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কাজ অতি আধুনিক হয়েছে এবং পুলিশ জনগণের সেবা করতে সর্বদাই প্রস্তুত। পুলিশ সুপার স্যারকে বিশেষ ধন্যবাদ তার জেলার প্রত্যেকটি ঘটনার নিজে সার্বিক খোঁজ রাখেন। আজ স্যার নিজেই আমাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের হাতে আমাদের হারানো ফোনটি ফিরিয়ে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ জেলা পুলিশ ও পুলিশ সুপারের প্রতি।

 

 

এদিন ফোন হস্তান্তর কালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তফিকুল আলম ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com