ঢাকা, , ,
ঢাকা, , ,

কাপ্তাইয়ে উপকার ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ 

কাপ্তাই , রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে  পরিবার ভিত্তিক কর্মসংস্থান  কর্মসুচীর উপকার ভোগীদের মাঝে ঋণের চেক বিতরন করা হয়েছে। 

 

২২ এপ্রিল ২০২৪ ,সোমবার   দুপুরে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি ওয়াপদা কলোনি  এলাকার ৬ টি গ্রুপের (প্রতি গ্রুপে ৫ জন সদস্য) মোট ৩০ (ত্রিশ) জন উপকার ভোগীর মাঝে প্রতি জন ১২ হাজার   টাকা করে সর্বমোট  তিন লক্ষ ষাট হাজার টাকার চেক বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন।

 

এ সময় তিনি ঋণের সদ্বব্যবহার করে  নিজেদেরকে  অর্থনৈতিক উন্নয়ন করে দেশের উন্নয়নে অবদান রাখার পরামর্শ দেন।

 

কাপ্তাই  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এ সময়   সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ জাকির হোসেন সহ উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com