ঢাকা, , ,
ঢাকা, , ,

খামারে ধরা পড়লো ১৪ ফুট লম্বা অজগর : কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাই , রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এ কর্মরত কাপ্তাই উপজেলা সদরের বাসিন্দা প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন এর হাঁসের খামার ঘরে ধরা পড়লো ১৪ ফুট লম্বা গোলবাহার অজগর সাপ। অজগর সাপটির ওজন প্রায় ১৫ কেজি বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার আবু সুফিয়ান।

 

 

২৩ এপ্রিল ২০২৪ , মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় স্থানীয় কয়েকজনের সহায়তা অজগরটিকে ধরা হয় বলে জানান প্রকৌশলী মো: ইসমাইল হোসেন। তিনি আরোও জানান, অজগর সাপটি আমার খামারের ৩-৪ টি হাঁস মেরে ফেলে। হঠাৎ শব্দ শোনার পর, আমরা রাত ৩ টা হতে অজগর সাপটিকে ধরতে চেষ্টা করি। অবশেষে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় অজগর সাপটিকে ধরতে সক্ষম হই। সাপটিকে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেছি।

 

এদিকে একই দিন সকাল ১১ টায় ধৃত অজগর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার আবু সুফিয়ান, রাইং‌খিয়ংমুখ বনশুল্ক পরীক্ষণ ফা‌ড়িঁর স্টেশন কর্মকর্তা মো: মহিউদ্দিন চৌধুরী, কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com