ঢাকা, , ,
ঢাকা, , ,

সীতাকুণ্ডে ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

সীতাকুণ্ড , চট্টগ্রাম প্রতিনিধি :
প্রথম বারের মতো বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনে আসেন।

 

২৩ এপ্রিল’ ২৪ , মঙ্গলবার সকাল ১০টায় সীতাকুণ্ডে ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনকালে মার্কিন দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার মি. স্টিফেন ইভেলি, ইনফরমেশন অফিসার মিস. আশা বে, এবং প্রেস ও মিডিয়া কোঅর্ডিনেটর তারিকুল ইসলাম নাহিন উপস্থিত ছিলেন ।

 

এ সময় ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমান, ইপসা’র কোঅর্ডিনেটর মো. আলী শাহীন স্বাগত জানান।

 

মার্কিন রাষ্ট্রদূত ইপসা’র সেইফটি ফার্স্ট সেন্টার ও প্রশিক্ষণ কাযর্ক্রম পরিদর্শন শেষে বিভিন্ন স্টেক-হোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

 

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ইপসায় আসার আগে আমি জাহাজ পুনঃ: প্রক্রিয়াজাত শিল্প পরিদর্শন করি। ইয়ার্ডে পরিবেশ সুরক্ষা এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিতকরণে মালিক পক্ষের নানা উদ্যোগ এবং প্রচেষ্টা দেখে আমার ভালো লেগেছে। দীর্ঘ দিন ধরে জাহাজ ভাঙ্গা শিল্প পরিদর্শনের অপেক্ষায় ছিলাম, পরে জানতে পারি ৪ টি শিপ ইয়ার্ড গ্রিন শিপ ইয়ার্ডের সনদ পেয়েছে। আমি আশা করবো হংকং কনভেনশনের আলোকে সব গুলো শিপ রিসাইক্লিং ইয়ার্ড নিজেদের গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড হিসেবে প্রতিষ্ঠা করবে। শিপ রিসাইক্লিং সেক্টরের জন্য ইপসা’র নিরাপত্তা সচেতনতা এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য আমি ইপসা কে সাধুবাদ জানাই।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com