ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরে মুশিউর রহমান মামুনের উঠান বৈঠক

শ্রীনগর , মুন্সিগঞ্জ প্রতিনিধি :
শ্রীনগরে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে এক উঠান বৈঠক হয়েছে।উপজেলা ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়াডের উদ্যোগে আজ বিকেল ৫ ঘটিকায় দক্ষিণ কামার গাও মাঠপাড়ার স্কুল প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।

 

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন খান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, ভাগ্যকুল সাবেক সভাপতি শামসুদ্দিন বাবুল, ইউনিয়নের সহ-সভাপতি অপু সরদার, নুর ইসলাম মাদবর, ঢাকা কলেজের সাবেক ছাত্র নেতা খান মোহাম্মদ তোহা, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাত কাজী, শ্যামশিদ্দি ইউপি চেয়ারম্যান জিএস নাজির, বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, রাঢ়ীখাল ইউনিয়নের চেয়ারম্যান বারীখান বারি,বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,, শ্রীনগর কলেজের সাবেক সভাপতি আরিফুল রাব্বি।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাগ্যকুল বাজার ব্যবসায়ক কমিটি সাবেক সভাপতি মোঃ আয়নাল হক, ভাগ্যকুল ইউপি সদস্য ও ইউনিয়ন সেছা সেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সারেং, উপজেলার যুবলীগ নেতা জানে আলম, মোতাহার বেপারি,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য,আব্দুল লতিব প্রমূখ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com