ঢাকা, , ,
ঢাকা, , ,

হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

হাটহাজারী , চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে তেলবাহী ট্রেনে কাটা পড়ে সুনিল দাশ (৬৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

 

 

২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার বিকেলে উপজেলার হাটহাজারী পৌরসভার আবুল কালামের মাদরাসার সামনের ব্রিজে এ ঘটনা ঘটে। সুনিল দাশ রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ইন্দিরাঘাট এলাকার ইন্দিরা বাড়ির তেজেন্দ্র দাসের পুত্র।

 

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হাট হাজারীর ১১ মাইল এলাকায় তেল বহনকারী একটি ট্রেনে কাটা পড়ে সুনিল দাশ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । এ সময় তার শরীর থেকে পুরো মাথা বিছিন্ন হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com