ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজে কান্নার রোল

 মিরসরাই, চট্টগ্রাম  প্রতিনিধি :
সারাদেশে চলছে দাবদাহ, সেই সাথে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। তাই পরিবেশ শীতল হতে আল্লাহর দরবারে পানা চেয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার সকালে স্থানীয় ওলামা মাশায়েখের উদ্যোগে ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদ ঈদগাঁ মাঠে নামাজ ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

 

নামাজে উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ওলামা মাশায়েখ সহ হাজারো জনসাধারণ অংশগ্রহণ করেন।

এ সময় নামাজের পূর্বে ছুটি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনয় স্থানীয় বরণ্য আলেমগণ আলোচনা পেশ করেন। নামাজ পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী। নামাজ শেষে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলনা কেফায়েত উল্যাহ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com