ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি :
‘ শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শ্রোগানে জেলার পানছড়িতে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে।

 

১ মে ২০২৪ ,বুধবার সকালে পানছড়ি উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দূল হাই ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও শহিদ মিনারে পুষ্প মাল্য অর্পন ,শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাথ দেব , সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগটনিকসম্পাদক নজরুল ইসলাম মোমিন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীগন অংশ গ্রহন করেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মে দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

 

মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের এক অনন্য দিন। আমরা এই দিনে বাংলাদেশ সহ বিশ্বের সব শ্রমজীবী মানুষের ন্যায্য সংগ্রামের প্রতি এবং তাদের শ্রমের ন্যায্য মূল্যের দাবি জানাই । মেহেনতি মানুষের শ্রম ও ঘামে আমাদের এই দেশ ও সভ্যতা গড়ে উঠেছে। আমরা এই দিনে সব মেহনতি মানুষের সর্বাঙ্গীণ সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি। সারা দেশে প্রতিনিয়তই শ্রমিকগন কাজের জন্য ঘড় থেকে বের হয়ে লাশ হয়ে ফিরে আসছে। যারা শ্রম দিতে গিয়ে প্রাণ হারাচ্ছেেন তাদের পরিবার পরিজনদের প্রতি সরকার ও শ্রম মালিকদের সহযোগীতা করার উদাত্ত আহবান করছি। শ্রমজীবিদের আত্মত্যাগ এবং মহান মে দিবসে যারা আমেরিকার শিকাগোতে আত্মাহুতি দিয়েছিলেন, সেই শহরের শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com