ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
“শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

 

 

বুধবার (০১মে) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে আবার টাউন হলে গিয়ে শেষ হয়।

 

এতে অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শ্রমজীবি ও অন্যান্য সংগঠ নেতৃবৃন্দরা। পরে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন,শ্রমিকরা নিজের জীবনকে তোয়াক্কা না করে দেশের কল্যাণের নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় শ্রমিকদেরকে যথাযথভাবে সম্মান দেয়া হয়না। বিশ্ব ব্যাপি আর্থ সামাজিক উন্নয়নে শ্রমজীবি মানুষের কঠোর পরিশ্রম,ত্যাগ ও ভূমিকা অনসাবীকার্য। তাই দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকের অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ঘামে দেশ বাঁচে,শ্রমিকদের ঘামে দেশের অর্থনৈতিক টিকে থাকে। শ্রমিকেরা দেশের জন্য সম্পদ বলে মন্তব্য করেন বক্তারা।

 

 

এ সময় বক্তব্য রাখেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, জেলা পুলিশ সুপার মুক্তা ধর,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম,খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,প্রেস ক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া,জাতীয় শ্রমিক লীগ জেলা শাখা’র সভাপতি জানু সিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা সহ আরও অনেকে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com