ঢাকা, , ,
ঢাকা, , ,

ভেঙে গেল ১২৭ বছরের পুরোনো গোদরেজ গ্রুপ

সম্পত্তির সঙ্গে গ্রুপের অধীনে থাকা সব ফার্ম এবং কোম্পানিও ভাগাভাগি হয়ে গেছে গোদরেজ পরিবারের মধ্যে।

গোদরেজ গ্রুপের কনগ্লোমারেটের মধ্যে আদি গোদরেজ (৮২) ও তার ভাই নাদির (৭৩) পেয়েছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজ। তাদের চাচাতো ভাই-বোন জামসেদ গোদরেজ (৭৫) ও স্মিতা গোদরেজ (৭৪) পেয়েছেন গোদরেজ অ্যান্ড বয়েস। এছাড়াও মুম্বাইয়ে বিশাল জমি পেয়েছেন তারা।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, গোদরেজ এন্টারপ্রাইজের অন্তর্গত গোদরেজ অ্যান্ড বয়েস রয়েছে। এটি নিয়ন্ত্রণ করবেন জামসেদ গোদরেজ। এর মধ্যে এরোস্পেস থেকে এভিয়েশন, প্রতিরক্ষা, আসবাবপত্র ও আইটি সফটওয়্যার থাকবে। জামসেদ গোদরেজ এর চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর হবেন। তার বোন স্মিতার কন্যা নাইরিকা হোলকার (৪২)  এক্সিকিউটিভ ডিরেক্টর পদে থাকবেন। তাদের মালিকানার অন্তর্গত হবে মুম্বাইয়ের ৩ হাজার ৪০০ একরের জমি।

অপরদিকে, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের অধীনে থাকা গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফসায়েন্সের মালিকানা থাকবে নাদির গোদরেজের অধীনে। তিনি চেয়ারপার্সন পদে থাকবেন। আদি, নাদির ও তার পরিবারই এই ব্যবসাগুলো দেখবেন। আদির ছেলে পিরোজসা গোদরেজ (৪২) গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের এক্সিকিউটিভ হবেন। ২০২৬ সালের আগস্ট মাসে তিনি চেয়ারপার্সন পদে দায়িত্ব নেবেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com