ঢাকা, , ,
ঢাকা, , ,

অবশেষে দীর্ঘ খরার পরে খাগড়াছড়িতে স্বস্তির বৃষ্টি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
বৃষ্টি বিলাস উপভোগ করার সুযোগ সবার হয় না। যাদের হয় তারাই বুঝে প্রকৃতি কাঁদলে মানুষের কি যে সুখী হয়!দীর্ঘদিন পর খাগড়াছড়িতে স্বস্তির বৃষ্টি, এ যেন পৃথিবীর সকল মানুষের প্রতি প্রকৃতির এক অদ্ভুত মায়ার কান্না।

 

 

বৃহস্পতিবার(০২মে) সকালে সাড়ে ৮টায় জেলা জুড়ে বৃষ্টি নামে। এর আগে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার নিকট ধর্মপ্রাণ মুসলমান ইসতিসকার নামাজ আদায়, অন্যান্য ধর্মের ধর্মপ্রাণ মানুষেরা বৃষ্টির জন্য বিভিন্ন মন্দির,বিহার ও গির্জায় বৃষ্টির জন্য প্রার্থনা জানান।

দীর্ঘদিন পরে বৃষ্টি নামার সাথে সাথে জনমনে স্বস্তি ও আনন্দ দ্বিগুণ হয়েছে। বৃষ্টির পানিতে অনেকেই গোসল ছেড়ে নিচ্ছেন,ছোট ছোট ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে খেলায় মজেছে। জমে থাকা বৃষ্টির পানিতে খেলা করছে। এ যেন এক অপরুপ সৌন্দর্য ও উপভোগ্য দৃশ্যের দেখার স্বাদ পেলাম।

 

 

তবে বৃষ্টির সাথে সাথে মেঘের গর্জনও সমানতালে যেন গর্জে উঠেছিলো। বৃষ্টি না কমার পর্যন্ত মেঘের গর্জনও যেন থামতে চাইছেনা। মেঘ গর্জনের সাথে সাথে বিভিন্ন স্থানে বজ্রপাতও বৃষ্টির মতো পড়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com