ঢাকা, , ,
ঢাকা, , ,

বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪০ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি

স্টাফ রিপোর্টার , কক্সবাজার :
কক্সবাজার টেকনাফ সীমান্তের নাফনদীর তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্র সহ পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরো ৪০ জন সদস্য। যাদের নিরস্ত্রী করণ করে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মোঃ মাইনুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি মোট সংখ্যা কত জন তা নিশ্চিত করতে পারেননি।

 

তিনি বলেন, মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। তার জের ধরে ৪ মে ২০২৪ , শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। সংখ্যাটা অন্তত ৫০ জন হতে পারে।

 

বিষয়টি নিয়ে কোন কথা বলতে রাজী হননি বিজিবির সংশ্লিষ্ট কোন কর্মকর্তা। এমন কি এ বিষয়ে কথা বলতে অপরাগতা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাও।

 

স্থানীয়রা জানান, টেকনাফে নাফ নদী সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৪০ জন পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ৪ জন প্রবেশ করতে দেখা গেছে। পরে তাদের বাস যোগে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে রাখা হয়েছে।

 

এর আগে দুই দফায় পালিয়ে আসা বিজিপি ও সেনা বাহিনীর ৬১৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ান মারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com