ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১২ মে, ২০২৪ , রোববার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিক ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক সুস্মিতা খীসা, জেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

আলোচনা সভায় বিশ্ব মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা-সম্মান জানিয়ে বক্তারা মায়ের মহিমা স্মৃতি চারণ করেন। মা’দের নিঃস্বার্থ ভালোবাসার উদাহরণ দেন। একজন মা নিজে না খেয়ে তার সন্তান’কে খাওয়ান। রৌদ বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেন এক মাত্র মা।

আলোচনা শেষে খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর হতে ৫০ জন মা’কে আর্থিক সম্মানিত করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com