ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়িতে রিজিয়নের উদ্যোগে মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি,সম্প্রীতির খাগড়াছড়ি।

১৪ মে ২০২৪ ,মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ৮০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিজিয়নের জিটুআই মেজর মো. জাবির সোবহান মিয়াদ।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধু্রী,মং সার্কেল প্রধান সাচিংপ্রু চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিতেন বড়ুয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু দাউদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সরকারি-বেসরকারি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com