ঢাকা, , ,
ঢাকা, , ,

খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে ঐতিহ্যবাহী বলীখেলা

এম জামান রাজ .স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি॥
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলীখেলা এখন পার্বত্যাঞ্চালের জনপ্রিয় খেলা। পাহাড়ের প্রায় প্রতিটি উৎসব আনন্দে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ খেলার। শান্তি চুক্তি সম্পাদিত হওয়া খাগড়াছড়ির ঐতিহাসিক স্টেডিয়ামে বলি সংগঠনের আয়োজনে প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বলী খেলা।

 

 

শুক্রবার বিকেল ৩টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠেদেয় এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলী খেলার উদ্বোধন করবেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এতে বিশেষ অতিথি থাকবেন, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এনডিসি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

 

 

খাগড়াছড়ি বলী সংগঠনের সভাপতি মর্ম সিং ত্রিপুরা (বলী) ও সাধারণ সম্পাদক রিটন চাকমা (বলী) জানান, আগামী কাল শুক্রবার ১৭ মে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বলীখেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেরা সেরা বলীখেলার আসর হতে মেডেল প্রাপ্ত বলী খেলোয়াড় বৃন্দ অংশগ্রহণ করবেন। এতে জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com