স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের আনারস প্রতীকের গন সংযোগ ও উঠান বৈঠক প্রচারণার শেষ প্রান্তে জমে উঠেছে।
সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যত নিকটে চলে আসছে ততই প্রচার-প্রচারণা ও গণসংযোগ জমে উঠেছে। খাগড়াছড়ির দিদারুল আলম এবার সদর উপজেলার আনারস প্রতীকে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড গরম উপেক্ষা করেও পাহাড়ী এলাকায় এলাকায় গণসংযোগ করছেন,আনারস প্রতীকে ভোট প্রার্থনা করছেন জনগনের ঘরে ঘরে গিয়ে। খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে আনারস প্রতীকের প্রচারণা ও গনসংযোগ করছেন তিনি।
খাগড়াছড়িতে গণজোয়ারে জমে উঠেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর। এরই মধ্যে প্রচারণায় জমে উঠছে খাগড়াছড়ির নির্বাচনী মাঠ। চলতি মাসের ২১ই মে নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার-প্রচারণাও বেশ সরগরম হয়ে উঠেছে।
দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কে হচ্ছে খাগড়াছড়ি উপজেলা পরিষদের যোগ্য চেয়ারম্যান তা নিয়েই যেন উৎসাহের শেষ নেই ভোটারদের মধ্যে। খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৩ নারী প্রার্থী মাঠে লড়ছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে দিদারুল আলম,(মোটর সাইকেল) প্রতীকে আকতার হোসেন, (কই মাছ) প্রতীকে জ্ঞান রঞ্জন ত্রিপুরা, (টেলিফোন) প্রতীক নিয়ে সুশীল জীবন ত্রিপুরা, (দোয়াত কলম) প্রতীকে সন্তোষিত চাকমা বকুল ও নজরুল ইসলাম ইসলাম (লাঙ্গল) প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মো: আসাদ উল্লাহ (বই), মো: এরশাদ হোসেন (চশমা),ক্যউচিং মারমা (তালা),শাহাব উদ্দিন সরকার (টিউবওয়েল),মো: আবু হানিফ (টিয়া পাখি)। মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে, কল্যাণী ত্রিপুরা (কলস) নিউসা মগ (প্রজাপতি),নিপু ত্রিপুরা (ফুটবল) মাঠে লড়ছেন।
এখানে পাহাড়ি-বাঙালী ভোটারের সংখ্যার হিসাব নিকাশ এবার বেশ জটিল। তবে সবখানেই প্রচারণায় সবখানেই গণজোয়ার দেখা যায়। পাহাড়ি-বাঙালি সকলে জননন্দিত নেতা দিদারুল আলমকে চেয়ারম্যান পদে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করতে দেখা যাচ্ছে সবখানে।
তবে খাগড়াছড়িবাসী প্রতিশ্রুতিতে নয়,যোগ্যতা বিবেচনায় প্রাধান্য পাবে বলে বলছেন তরুণ ভোটাররা। উৎসবের আমেজের এ নির্বাচনে নতুন মাত্রা যুক্ত করেছে যোগ্য প্রার্থীর আলোচনা। উঠান বৈঠকে স্থান পাচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রার্থী-ভোটাররা বিগত দিনগুলোর প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব শুরু করেছে অনেক আগে থেকেই।
দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে মাঠ কাঁপিয়ে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহরে শহরে,পাড়া ও মহল্লায়। জেলা শহর থেকে প্রত্যন্ত এলাকায় শোভা পাচ্ছে হেভিওয়েট প্রার্থী ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতা দিদারুল আলমের আনারস প্রতীকের পোস্টার-ব্যানার। এদিকে খাগড়াছড়িতে দিদারুল আলম পরিচ্ছন্ন নেতা হিসেবে পরিচিত থাকলেও রাজনীতির বাইরেও পারিবারিক -সামাজিকভাবে তার বেশ সুপরিচিতি সাদা মনের মানুষ হিসেবে।
এ নির্বাচনে বিষয়ে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম বলেন ,আমি দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার উপজেলা পাহাড়ী-বাঙ্গালী সকল নাগরিকের কাছে গিয়েছি এবং আশানুরুপ সাড়াও পাচ্ছি।
নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ২১ মে ২০২৪ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দীঘিনালা,পানছড়ি ও খাগড়াছড়ি সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯২ হাজার ৮ শ ৬৪। তার মধ্যে পুরুষ- ৪৭ হাজার ৮শ ৯৫, নারী- ৪৪হাজার ৯শ ৬৯ বলে জানা যায় ।